ক্রমেই নৈতিকতাহীন হচ্ছে অর্থনীতি: সাবেক উপদেষ্টা 

আপডেট : ১০ জুন ২০২৪, ০৫:৩০ পিএম

বাজেট ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বলে অশনিসংকেত দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদপত্র মালিক সমিতি নোয়াব ও সম্পাদক পরিষদ আয়োজিত বাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন। 

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টার মতে ক্রমেই নৈতিকতাহীন হচ্ছে অর্থনীতি। আর ক্ষমতার রাজনীতি নৈতিকতাহীনতার উৎস বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সাবেক গভর্নর ফরাসউদ্দিন বলেন, ঋণ খেলাপি হওয়া বিজনেস মডেলে পরিণত হয়েছে।

প্রস্তাবিত বাজেটে ঘাটতি পূরণে দেশি বিদেশি উৎস থেকে আড়াই লাখ কোটি টাকার বেশি ঋণ নেয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী। অন্যদিকে, চলমান ঋণ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে এক লাখ তের হাজার কোটি টাকা। অর্থাৎ নতুন ঋণের প্রায় অর্ধেক খরচ হবে পুরনো ঋণের সুদ পরিশোধে। 

সুদ পরিশোধ ব্যয় ও নতুন নতুন ঋণের প্রবণতা বড় ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় অবাধে কালো টাকা তৈরি ও পুঁজিপাচার হচ্ছে। নৈতিকতাহীন হচ্ছে অর্থনীতি। যা স্মার্ট বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। 

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘ক্ষমতার রাজনীতি যেমনই হোক, কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে রাজনীতি করার থেকে, ক্ষমতাশীনদের আওতা থেকে মুক্ত করে শুধু অর্থনীতির বিবেচনায় নির্মোহভাবে নীতি নির্ধারণ করতে হয়। তা না হলে কিন্তু উন্নয়ন টেকসই হবে না।’ 

এ সময় আরেক অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান জানান, বাজেটে দাতা সংস্থা আইএমএফ, অলিগার্ক শ্রেণি ও আমলাতন্ত্রের চাহিদা প্রতিফলিত হয়েছে। উপেক্ষিত হয়েছে সৎ উদ্যোক্তা ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, ‘ঔপনিবেশিক মানসিকতায় উপনীতি হয়েছে আমাদের আমলাতন্ত্র। জনগনের সঙ্গে যে দুরত্ব, সেটা ঔপনিবেশিক আমলের মতো হয়ে গেছে মন মানসিকতার দৃষ্টিকোণ থেকে। প্রশাসনিক সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং কমিশন এবং রেভিন্যু রিলেটেড একটা দরকার।’ 

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এখন তো একটা মডেল হয়ে গেছে। বিদেশে স্মাগল করো, খেলাপি ঋণ মডেল। ঋণ নেবা, খেলাপি করবা ব্যাস।’ 

অর্থনীতিতে ভারসাম্য ফেরাতে সরকারি ব্যয় কমিয়ে আনা, বিদ্যুৎ খাতে শৃঙ্খলা ফেরানো ও ব্যাংক খাত সংস্কারের তাগিদ দেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। তার মতে, রাজস্ব আদায়ের ব্যর্থতা বড় সংকট তৈরি করেছে।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
১০ জুন ২০২৪, ১৭:৩০
ক্রমেই নৈতিকতাহীন হচ্ছে অর্থনীতি: সাবেক উপদেষ্টা 
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের...
দেড় মাসের বেশি সময় পর দেশে বেড়েছে গ্যাসের সরবরাহ। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। 
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে গুরুত্বপূর্ণ 'ইগনিশন মিটিগেশন মিনস' (আইএমএম) মডিফিকেশন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।...
ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে সঞ্চয়পত্রের মুনাফা কিংবা আসল টাকা পেতে বিনিয়োগকারীদের ভোগান্তি আর থাকছে না। এখন থেকে সঞ্চয়পত্র কেনার সময় ব্যাংক হিসাব নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করে নেওয়ার ব্যবস্থা...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর