ক্রয়ক্ষমতা আরও সংকুচিত হওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের 

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৯:৪৯ পিএম

গত কয়েক মাসে ডলারের মূল্যবৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বেড়েছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। এমন পরিস্থিতিতে নতুন বাজেট নিয়ে আশায় ছিল সাধারণ মানুষ। তবে প্রস্তাবিত বাজেটে দাম কমার বদলে বেড়েছে বেশ কিছু অতি প্রয়োজনীয় পণ্যের শুল্ক ও কর। এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা আরও সংকুচিত করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

গত ১৫ মাস ধরে দেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে। তাই এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। ধান, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় বেশকিছু পণ্য ও খাদ্যশস্য সরবরাহে উৎসে কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে নতুন বাধ্যবাধকতা আরোপে বাড়ছে করের চাপ।

উচ্চ মূল্যস্ফীতির পরেও বাজেটে বাড়েনি করমুক্ত আয়সীমা। করহারেও কোনো ছাড় নেই। ব্যাংকে আমানত ১০ লাখ টাকার বেশি হলে বেড়েছে আবগারি শুল্ক। আইসক্রিম, জুস, পাশাপাশি অনেক গৃহস্থালি পণ্যেরও দাম বাড়ানো হয়েছে। বিনোদন সেবায় দ্বিগুণ হয়েছে ভ্যাট। এমনকি মোবাইল ফোন ব্যবহারেও বেড়েছে করহার। তাই এবারের বাজেটে বিপাকে সাধারণ মানুষ।

বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, মধ্য মেয়াদে দেশের মূল্যস্ফীতি কমে আসবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, মানুষের আয় না বাড়লেও নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যয় বাড়ায় মূল্যস্ফীতি কমার সুযোগ নেই।

গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘একদিকে হলো মূল্যস্ফীতি আর অন্যদিকে মানুষের ক্রয় ক্ষমতা। ক্রয় ক্ষমতার ক্ষেত্রে আপনি যদি ব্যাপকভাবে পরোক্ষ কর আরোপ করেন, প্রত্যক্ষ কর না, তাহলে কিন্তু দুই তৃতীয়ংশ কর আসবে পরোক্ষ করে। অর্থাৎ ভ্যাট ও অন্যান্য জায়গা থেকে। তাহলে মানুষকে তার আয় নির্বিশেষে এই কর দিতে হবে।’ 

সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘গুরুত্বপুর্ণ সময়েও দেখা গেছে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপরেও আমদানি কর কিন্তু ধার্য ছিল। সেগুলোর অ্যাডজাস্ট করার কিন্তু একটা সুযোগ ছিল, যেটা আমরা এখন দেখছি যে সেটার উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু এটা যদি আরও আগে নেওয়া হতে তাহলে এটার ফল কিন্তু আমরা আগেই পেতাম।’ 

বাজেট বক্তব্যে আগামীতে ব্যয় সংকোচন নীতি অবলম্বন করার কথা বলেছেন অর্থমন্ত্রী। এতে অর্থনীতির চলমান সংকট কিছুটা কমে আসবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৯ জুন ২০২৪, ১৬:২২
ক্রয়ক্ষমতা আরও সংকুচিত হওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের 
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে প্রতিদিন বন্ধ থাকছে তৈরি পোশাক খাতের এক-তৃতীয়াংশ কারখানা। এতে দিনে ৪০০ কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে দাবি বিজিএমইএর।  ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়া এবং কারখানা...
তারল্য সংকট কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই নতুন এক কারিগরি ও আইনি সংকটে পড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। ২০১৯ সালে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফিসহ সংশ্লিষ্ট অন্যান্য সেবা বাবদ...
দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘গিগাএক্স ওয়াই৩২’ (GigaX Y32)। আধুনিক ডিজাইন, উন্নত ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ...
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ শুক্রবার গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নিয়ে তিনি...
বিশ্বের শেয়ারবাজারে ইতিহাস গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। সাধারণ বিনিয়োগকারীদের মাধ্যমে প্রতিষ্ঠানটির সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে  ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এতে কোম্পানিটির...
কুষ্টিয়ার মজমপুর রেলগেট এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে একটি ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর