শিক্ষা ও প্রযুক্তি খাতে প্রকৃত বরাদ্দ কমেছে

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৬:৫৭ পিএম

আগামী ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে প্রকৃত বরাদ্দ কমেছে। খাতটিতে মোট ১ লাখ ১১ হাজার ১৫৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি অর্থবছরে ছিল ১ লাখ ৪ হাজার ১৩৭ কোটি টাকা। যদিও মোট দেশজ উৎপাদনকে (জিডিপি) বিবেচনায় নিলে খাতটিতে প্রকৃত বরাদ্দ কমেছে।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেন। দুপুর ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে তিনি এ আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে মোট ১ লাখ ১১ হাজার ১৫৭ কোটি টাকা, যা মোট বাজেটের ১৩ দশমিক ৯ শতাংশ। আগামী অর্থবছরে জিডিপির আকার ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকায় দাঁড়াবে বলে জানান অর্থমন্ত্রী। এই হিসাবে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ দাঁড়ায় জিডিপির ১ দশমিক ৯৮ শতাংশ। বৃহস্পতিবার সংসদে উত্থাপিত সংশোধিত বাজেটের জিডিপি ৫০ লাখ ৪৮ হাজার ২৭ কোটি টাকা বিবেচনায় নিলেও চলতি বাজেটে এ খাতে বরাদ্দ ছিল জিডিপির ২ দশমিক শূন্য ৬ শতাংশ। আর চলতি অর্থবছরের ঘোষিত বাজেটে উল্লিখিত জিডিপির সাথে তুলনা করলে এ হার দাঁড়ায় ২ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ, যেকোনো বিচারেই খাতটিতে প্রকৃতি বরাদ্দ কমেছে।

যেকোনো দেশের শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার জন্য জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দের পরামর্শকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন অর্থনীতিবিদেরা। কিন্তু বরাবরই বাংলাদেশে এই খাতে বাজেট বরাদ্দ কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারে না। এবারও সে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া তো নয়ই, বরং কিছুটা পিছু হটল বলা চলে।

প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে মোট বরাদ্দ ১ লাখ ১১ হাজার ১৫৭ কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা খাতে রাখা হয়েছে ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতের জন্য রাখা হয়েছে ৪৪ হাজার ১০৯ কোটি টাকা। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য বরাদ্দের পরিমাণ ১১ হাজার ৭৮৩ কোটি টাকা। এই হিসাবে মোট শিক্ষা বাজেটের আকার দাঁড়ায় ৯৪ হাজার ৭১১ কোটি টাকা, যা প্রাক্কলিত মোট জিডিপির ১ দশমিক ৬৯ শতাংশ। চলতি বাজেটে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৮৮ হাজার ১৬২ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে ঘোষিত জিডিপির ১ দশমিক ৭৫ শতাংশ।

প্রকৃত বরাদ্দ কমেছে প্রযুক্তি খাতেও। প্রস্তাবিত বাজেটে এ খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ১৬ হাজার ৪৪৬ কোটি টাকা, যা প্রাক্কলিত জিডিপির শূন্য দশমিক ২ শতাংশ। চলতি বাজেটে এ বরাদ্দ ছিল ১৫ হাজার ৯৭৫ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে ঘোষিত জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ। অর্থাৎ, এ ক্ষেত্রেও খাতটিতে বরাদ্দ কমেছে।

উল্লেখ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতে প্রস্তাবিত বরাদ্দের একটি বড় অংশই পরিচালন ব্যয়। শিক্ষায় মন্ত্রণালয় ও দুটি বিভাগের পরিচালন বাবদ ব্যয় ধরা হয়েছে ৫৯ হাজার ৪৬৬ কোটি টাকা। ফলে উন্নয়ন ব্যয় দাঁড়ায় মাত্র ৩৫ হাজার ২৪৫ কোটি টকায়। একই চিত্র প্রযুক্তি মন্ত্রণালয় ও এর আওতাধীন একটি বিভাগের ক্ষেত্রেও প্রযোজ্য।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ১৮:৫৭
শিক্ষা ও প্রযুক্তি খাতে প্রকৃত বরাদ্দ কমেছে
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
ব্যাংকের মতো বিমা খাতেও লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমা খাতে মানুষের বিপুল সম্পদ নষ্ট হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর...
দেশের জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে এক...
উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর