বেকায়দায় মোদি, আদানির শেয়ারে হঠাৎ ধস

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৬:০৭ পিএম

ভারতের লোকসভা নির্বাচনের ধাক্কা এবার গিয়ে লাগল শেয়ার বাজারে। সকাল থেকে নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার পর মোদির বিজেপি প্রত্যাশিতভাবে এগিয়ে না থাকায় হঠাৎ ধসের মুখে পড়েছে আদানি গ্রুপের শেয়ার। এদিকে, একদিনে কমেছে ৫ হাজার পয়েন্টে। হঠাৎ শেয়ার বাজারের এই পতনে বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে ২৬ লক্ষ কোটি রুপি।

আজ মঙ্গলবার নির্বাচনের ফলাফলের আভাসের সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে পতন শুরু হয়।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, বোম্বে স্টোক এক্সচেঞ্জে বড় ধস নামে শেয়ারের। এর ফলে বিনিয়োগকারীরা চরম অনিশ্চয়তা এবং উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ধারনা করা হচ্ছে সকাল থেকে ভোট গণনার যে আভাস দেওয়া হচ্ছিল তাতে মোদির বিজেপি আশানূরুপভাবে এগিয়ে না থাকায় শেয়ার বাজারে এ পতন। 

বিশেষ করে আদানি এন্টারপ্রাইজ এবং আদানি পোর্টসের শেয়ার যথাক্রমে ১৫ শতাংশ ও ২০ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর একদিনে এতো হ্রাস পেতে দেখা যায়নি আদানি গ্রুপের ওই দুই শেয়ারে। এছাড়া আদানি গ্রুপের আদানি গ্রিন, আদানি এনার্জি সলিউশনস এবং আদানি পাওয়ারের শেয়ার দাম হ্রাস পেয়েছে ১৬ থেকে ১৯ শতাংশ। এছাড়া আদানি টোটাল গ্যাস এবং আদানি উইলমারও পতনের মুখে পড়েছে।

এর আগে সোমবার যখন বিভিন্ন বুথ ফেরত জড়িপ মোদির বিজেপিকে এগিয়ে রাখে তখন আদানি গ্রুপের ৭টি প্রতিষ্ঠানের দাম বেড়ে যায়। এর একদিনের মাথায় হঠাৎ ব্যাপক পতন দেখলো আদানি গ্রুপ।

হিন্দুস্তান টাইমস বলছে, ‘শেয়ার বাজারে সকাল থেকে ধস নেমেছিল। ফল প্রকাশের দিন সকাল থেকেই সব বড় বড় সংস্থার শেয়ারে পতন হয়। একটা সময়ে প্রায় ৫ হাজার পয়েন্ট নেমে গিয়েছিল। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। তবে ফের পড়ে যায় শেয়ারের দাম। 

এদিকে আজ নিফটি৫০- শেয়ারেও বড় ধস নামে। ইভিএমে বিজেপি ধাক্কা খেতেই শেয়ার বাজারে নিফটির সূচক নেমে যায় ৬ দশমিক ৯১ শতাংশ বা ১৬০৭ দশমিক ৬৫ পয়েন্টে। এর আগে গতাল নিফটি প্রায় ৩ শতাংশের বেশি ওপরে উঠে ২৩ হাজারের ঘরে পৌঁছে গিয়েছিল।

এদিকে, আজ শেয়ার বাজারে সবচেয়ে লাভবান শেয়ার ছিল হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের। আজ হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের শেয়ারের দাম ২.৭২ শতাংশ বা ৬৪.১০ টাকা বেড়ে ২৪২০ টাকা পৌঁছায়। এর আগে গতকাল শেয়ারবাজারে এক লাফে ২৫০০ পয়েন্ট বেড়ে ৭৬ হাজার পয়েন্টের ঘরে পৌঁছেছিল। ২০২১ সালের ১ ফেব্রুয়ারির পরে একদিনে সেটাই ছিল সবথেকে বড় উত্থান।

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
০৪ জুন ২০২৪, ১৮:০৭
বেকায়দায় মোদি, আদানির শেয়ারে হঠাৎ ধস
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর