ভোটের মাঠে জোটের খেলা, কে যাচ্ছে ক্ষমতায়? 

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৭:১৭ পিএম

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে এখনো সংশয় রয়েছে। ৫৪৩টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ২৭২টি। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এ পর্যন্ত পাওয়া ফলে ভোট গণনায় ২৯৪ আসনে জেতার পথে বিজেপির জোট এনডিএ। কিন্তু বিজেপি ২৭২ আসন নাও পেতে পারে।

এ কারণে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে জোট। ইন্ডিয়া টুডে বলছে, কংগ্রেসের নেতৃত্বে গঠিত জোট ইন্ডিয়া জিততে পারে ২৩১টি আসনে। এর মধ্যে ৪৪টি আসনে জয় নিশ্চিত হয়েছে। আর এনডিএর নিশ্চিত জয় ১১৪টি আসনে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট বড় করে সরকার গঠনের সুযোগ থাকবে ইন্ডিয়া জোটের। এরই মধ্যে উত্তর প্রদেশে তাদের জয়জয়কার। এদিকে পশ্চিমবঙ্গেও বিজেপি পিছিয়ে আছে ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেসের কাছে। 

মহারাষ্ট্রে শিব সেনা ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মধ্যে লড়াই চলছে। বিহারে এনডিএ জোটের নেতা নীতিশ কুমারকে নিজেদের জোটে পেতে চাইবে কংগ্রেস। এ ছাড়া জোটের বাইরে থাকা বিভিন্ন দলকেও ইন্ডিয়ার দিকে টানার চেষ্টা করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

এ তালিকায় রয়েছেন একনাথ শিন্ডে ও উদ্ভব ঠাকরেও। 

ভোটের মাঠে কংগ্রেস ২০১৯ সালের চেয়ে বেশ এগিয়েছে। হেরে যাওয়া অনেক আসন ফিরে পেয়েছে তারা। বিশ্লেষকেরা বলছেন, ইন্ডিয়া জোটের কারণেই কংগ্রেস এবার অনেক এগিয়ে গেছে। এখন মোদির জোটে কোনো ধরনের ফাটল দেখা দিলে সুযোগ রয়েছে ইন্ডিয়া জোটের। তারা যেতে পারে ক্ষমতায়। তবে এখনো চূড়ান্ত ফল প্রকাশ বাকি। 

এরই মধ্যে যে ফল প্রকাশ করা হচ্ছে, তাতে বিজেপির জোট এনডিএ বেশ এগিয়েই রয়েছে।  

এদিকে, নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করেছে কংগ্রেস। তাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন,‘ভোট দেওয়ার মাধ্যমেই মানুষ বলে দিয়েছে তারা আর নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না।’

সংবাদ সম্মেলনে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিজেপির পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করা হবে। তাতে নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা।

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
০৪ জুন ২০২৪, ১৮:৪৯
ভোটের মাঠে জোটের খেলা, কে যাচ্ছে ক্ষমতায়? 
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর