‘অশান্ত’ মণিপুরে ধরাশায়ী বিজেপি

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৯:৩৪ এএম

জাতিগত সহিংসতায় জর্জরিত ভারতের মণিপুর রাজ্যের লোকসভা নির্বাচনের ফলে এগিয়ে আছে কংগ্রেস। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ফল ঘোষণা শুরু হয়।

নির্বাচন কমিশন ওয়েবসাইটের তথ্য বলছে, জাতিগত সংঘাতে জর্জরিত মণিপুরের দুটি আসনেই শেষ হাসি হাসতে চলেছে কংগ্রেস। এদিকে উত্তর-পূর্ব ভারতে প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি বিজেপি। মেঘালয়ের দুটি আসনের মধ্যে তুরা আসনে জয়ী কংগ্রেস প্রার্থী সালেং এ সাংমা।  নাগাল্যান্ডের একমাত্র আসনেও জয়ী কংগ্রেস। সেখানে জয় পেয়েছেন কংগ্রেসের প্রার্থী সুপংমেরেং জামির।

মিজোরামের একমাত্র আসন দখল করতে চলেছে সদ্য ভূমিষ্ঠ আঞ্চলিক দল ‘জোরাম পিপল'স মুভমেন্ট’। তবে অরুণাচল প্রদেশে দুটি আসনেই জয়ী বিজেপি। ত্রিপুরাতেও তাই। আসামের ১৪টির মধ্যে ৮ আসনে এগিয়ে গেরুয়াশিবির। সবমিলিয়ে, উত্তর-পূর্ব ভারতের ২৪টি আসনের মধ্যে অভাবনীয়ভাবে কংগ্রেস এগিয়ে রয়েছে সাতটিতে। 

 উত্তর-পূর্ব ভারতের ২৪টি আসনের মধ্যে ২২টিতেই গেরুয়া ঝড়ের দাবি করেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিশ্লেষকদের মতে, মেতেই-কুকি সংঘাতে মণিপুরে ধাক্কা খেয়েছে বিজেপি। রাজ্যের শাসকদলের প্রতি বিরূপ হয়েছে মেতেই জনগোষ্ঠী। মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে বারবার সরব হয়েছে তাঁরা। তাৎপর্যপূর্ণভাবে, মণিপুরে সংখ্যাগরিষ্ঠ এই মেতেইরাই।

আরও পড়ুন:

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
০৪ জুন ২০২৪, ২১:১৯
‘অশান্ত’ মণিপুরে ধরাশায়ী বিজেপি
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর