বিজেপি হটাতে নাইডু-নীতিশের সঙ্গে আলোচনায় কংগ্রেসও!

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৯:২৩ এএম

লোকসভা নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় এখন জোট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ জোট ও আরেকদিকে কংগ্রেসের নেতৃত্বে গঠিত ইন্ডিয়া। জোট ঠিক রাখতে এরই মধ্যে সঙ্গীদের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছে বিজেপি। এবার জানা গেল বিজেপির জোটের দুই নেতার সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে কংগ্রেস। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, শিবসেনার একাংশের নেতা উদ্ভব ঠাকরে বলেছেন, তেলেগু দেশাম পার্টির (টিডিপি) চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেডে বা জেডির (ইউ) নীতিশ কুমারের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে কংগ্রেস। তাদের ইন্ডিয়া জোটে আনতে চাইছে কংগ্রেস। 

জোটের আলাপে এই ঘটনা বিজেপির জন্য বেশ উদ্বেগজনকই বটে। এই দুই নেতা ছাড়া সরকার গঠন আটকে যেতে পারে মোদির বিজেপির। 

এ ছাড়া তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনিও আলাপ করেছেন বলে জানান শিবসেনার একাংশের নেতা উদ্ভব ঠাকরে। তিনি বলেন, ‘মহারাষ্ট্রের ফল বেশ ভালো হয়েছে। তবে, আমি আশা করেছিলাম আরও আসনে জিততে পারব। আমরা এই জোট গঠন করছি ক্ষমতায় যেতে, প্রধানমন্ত্রী হতে নয়।’

ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এ কারণে জোটের দিকেই তাকিয়ে থাকতে হবে বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর এ কারণে জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন তেলেগু দেশাম পার্টির (টিডিপি) চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেডে বা জেডির (ইউ) নীতিশ কুমার। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, জনতা দল ইউনাইটেডে বা জেডির (ইউ) নীতিশ কুমার বিজেপির এনডিএ জোটে এসেছেন বেশিদিন হয়নি। তেলেগু দাশাম পার্টির (টিডিপি) চন্দ্রবাবু নাইডুও এই জোটে আছেন।   

শেষ খবর পাওয়া পর্যন্ত ২০৫টি আসনে জিতেছে এনডিএ। আর ১৩১টি আসনে জিতেছে ইন্ডিয়া। চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি জিততে চলেছে ১৬টি আসনে। এর সবগুলোই অন্ধ্রপ্রদেশে। বিহারে ১৪টি আসনে জিততে চলেছে নীতিশ কুমারের দল জেডি (ইউ)।  

জোটের মধ্যে থাকলে এ দুজনে মিলে মোদিকে দিতে চলেছেন ৩০টি আসন। এর মাধ্যমে সরকার গঠন সহজ হবে তাদের। এই সংখ্যা যদি বড় রকমের হেরফের না হয় মোদিই ক্ষমতায় যেতে পারেন। এ কারণে এই সময়ের সবচেয়ে আলোচিত নেতা হয়ে উঠেছেন এ দুজন।  

তবে, এর মধ্যে নীতিশকে নিয়ে একটু ভয়ে থাকতে পারেন মোদি। কেননা গিরগিটির রঙ বদল করার মতোই জোট বদল করেই যাচ্ছেন তিনি। ২০১৪ সালে এনডিএ জোট থেকে বেরিয়ে একা নির্বাচন করেন তিনি। এরপর ২০১৫ সালে লালু যাদবের সঙ্গে মিলে জোট করেন। 

দুই বছর না যেতেই এনডিএ জোটে যুক্ত হন নীতিশ। এরপর ২০২২ সালে আবারও জোট থেকে বেরিয়ে যান তিনি। এ বছর আবার যুক্ত হলেন। এবার তিনি কি জোটে থাকবেন? এটি এখন কোটি টাকার প্রশ্ন।

৫৪৩টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে দরকার ২৭২টি। এ কারণে জোটের দিকেই তাকিয়ে থাকতে হবে বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এবার তাই বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ জোটের বৈঠক ডেকেছেন বিজেপির প্রেসিডেন্ট জেপি নাড্ডা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বুধবার বৈঠকের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদি। এতে চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড উপস্থিত থাকবে বলে জানা গেছে। এর আগে বিজেপিও নিজেদের মধ্যে বৈঠক করবে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট বড় করে সরকার গঠনের সুযোগ থাকবে ইন্ডিয়া জোটের। এরই মধ্যে উত্তর প্রদেশে তাদের জয়জয়কার। এদিকে পশ্চিমবঙ্গেও বিজেপি পিছিয়ে আছে ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেসের কাছে।

আরও পড়ুন:

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
০৪ জুন ২০২৪, ২১:১৫
বিজেপি হটাতে নাইডু-নীতিশের সঙ্গে আলোচনায় কংগ্রেসও!
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর