দিল্লিতে কে এগিয়ে, কী অবস্থা কেজরিওয়ালের?

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৪:৩৫ পিএম

দিল্লিতে সংসদীয় আসন রয়েছে সাতটি। এটি ভারতের রাজধানী শহর এবং এখানে দেশটির সংসদ ভবন অবস্থিত। এসব কারণে দিল্লির নির্বাচনী আসনগুলোকে গুরুত্বপূর্ণ মনে করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভোট গণনার প্রাথমিক ফল অনুযায়ী দিল্লির সাতটি আসনেই এগিয়ে রয়েছে ক্ষমতাসীন জোট বিজেপি। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও দিল্লির সবকটি আসনে জিতেছিল বিজেপি।

নির্বাচনী বিশ্লেষকেরা মনে করেছিলেন, এবার চিত্র ভিন্ন হবে। বিজেপির হয়তো সবকটি আসনে জয় পাওয়া সহজ হবে না। কারণ গত এপ্রিলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতির অভিযোগে কারাবন্দী করেছিল মোদির প্রশাসন। তারপর দিল্লিতে বিক্ষোভ করেছিল কেজরিওয়ালের দল আম আদমি পার্টির সমর্থকেরা।

বিশ্লেষকরে ভেবেছিলেন, কেজরিওয়ালকে কারাবন্দী করার কারণে বিজেপির জনসমর্থন কমতে পারে। তার প্রভাব পড়তে পারে ভোটের বাক্সে।

কিন্তু আজ দুপুর ১২ টা পর্যন্ত ভোট গণনার ফলাফলে দেখা গেছে, দিল্লির সবকটি আসনেই বিজেপি এগিয়ে রয়েছে।

গত মাসে জামিনে মুক্তি পেয়েছিলেন আরবিন্দ কেজরিওয়াল। পরে জামিনের মেয়াদ শেষে ২ জুন তিনি আবার কারাগারে ফিরে গেছেন। জামিনে মুক্ত থাকার সময় কেজরিওয়াল দিল্লিবাসীকে অনুরোধ করেছিলেন তাঁর দল এএপিকে ভোট দিতে, যাতে তাকে আর কারাগারে থাকতে না হয়।

কিন্তু আজ মঙ্গলবার প্রাথমিকে ফলাফলে দেখা যাচ্ছে, তাঁর অনুরোধে সাড়া দেয়নি দিল্লিবাসী।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভারতজুড়ে একযোগে কয়েক হাজার কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। ভোট গণনা উপলক্ষে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সোমবার রাত থেকেই দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যেসব এলাকায় কেন্দ্র রয়েছে তার আশপাশে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। শেষ হয়েছে ১ জুন। দেড় মাসব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটিরও বেশি ভোটার।

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
০৪ জুন ২০২৪, ১৪:৪৩
দিল্লিতে কে এগিয়ে, কী অবস্থা কেজরিওয়ালের?
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর