মোদিকে সরকার গঠনের আহ্বান নীতিশের

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:৩৪ পিএম

লোকসভা নির্বাচনের ফলাফলের পর শরিকদের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। ওই সভায় নরেন্দ্র মোদির বিজেপির নেতৃত্বে সরকার গঠনের বিষয়ে একমত হয়েছে এনডিএ জোট। ওই সভায় মোদিকে সরকার গঠনে দ্রুত কাজ চালিয়ে যেতে বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী জনতা দল ইউনাইটেডে বা জেডির (ইউ) নেতা নীতিশ কুমার।

এ বিষয়ে এনডিএ জোটের নেতারা আগামী ৭ জুন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এর সঙ্গে দেখা করে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠনের দাবি জানাবে।

বুধবার বিকেলে এনডিএ জোটের নেতারা ওই বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

ভারতের লোকসভা নির্বাচনে ২৯২ আসনে জয় পায় বিজেপির এনডিএ জোট। একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর সঙ্গীদের সঙ্গে আলোচনায় বসে বিজেপি। ওই সভায় এনডিএ জোটের তেলেগু দেশম পার্টির (টিডিপি) চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেডে বা জেডির (ইউ) নীতিশ কুমার অংশ নেয়। তারাও মোদির নেতৃত্বে সরকার গঠনের জন্য দ্রত কাজ করার তাগিদ দিয়েছেন। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ওই সভায় নরেন্দ্র মোদিকে দ্রুত কাজ করা বলেছেন। নীতিশ কুমার বলেছেন, ‘সরকার গঠনে কোনো বিলম্ব করা উচিত নয়। আমাদের এটি যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত।’ 

এনডিএ শরিকরা সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদিকে তাদের নেতা নির্বাচিত করেছে। মোদিকে সর্বসম্মতিক্রমে নেতা মেনে জোটের ২১ জন এনডিএ সদস্যের স্বাক্ষরিত একটি প্রস্তাব গ্রহণ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং জেডিইউ নেতা লল্লান সিং এবং সঞ্জয় ঝা।

এদিকে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পদত্যাগপত্র দেওয়ার সময় মোদিকে নতুন সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছেন প্রেসিডেন্ট মুর্মু। এদিকে, এনডিএ জোট সরকার গঠন করলে আগামী শনিবার ৮ জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদি। তবে, এই সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার।

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৫ জুন ২০২৪, ২০:২৮
মোদিকে সরকার গঠনের আহ্বান নীতিশের
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর