‘মোদির ভূমিধস জয়ের আশা ক্ষীণ’

আপডেট : ০৪ জুন ২০২৪, ০২:৫৪ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার ‘আব কি বার, ৪০০ পার’ স্লোগান দিয়ে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এবার ৪০০টির বেশি আসনে জয়লাভ করবে। এমনকি গত ১ জুন ভোটগ্রহণ শেষ হওয়ার পর যখন বুথফেরত জরিপের ফল আসতে শুরু করে, তখন সেই ফলেও দেখা গেছে, ৪০০টির বেশি আসনে জিততে যাচ্ছে এনডিএ।

কিন্তু আজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে সারা দেশের বিভিন্ন কেন্দ্রে চূড়ান্ত ভোট গণনা শুরু হওয়ার পর থেকে সময় যত গড়াচ্ছে, এনডিএ ও ইন্ডিয়া জোটের মধ্যে ব্যবধান তত কমছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দিল্লি প্রতিবেদক সৌতিক বিশ্বাস বলেন, সময় যত গড়াচ্ছে, মোদির বিজেপির ভূমিধস জয়ের সম্ভাবনা তত ক্ষীণ হয়ে আসছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, এনডিএ ২৯৬ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২২৯টি আসনে। অন্যান্য দল এগিয়ে ১৮টি আসনে।

ভোট গণনার প্রাথমিক এই ফল বলছে, দুই জোটের মধ্যে আসনের ব্যবধান মাত্র ৬০ থেকে ৭০টি। অর্থাৎ যে বিপুল ব্যবধানে ভূমিধস বিজয়ের আশা করেছিল বিজেপি, তা ঘটার সম্ভাবনা কম বলে মনে করেন সৌতিক বিশ্বাস।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভারতজুড়ে একযোগে কয়েক হাজার কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। ভোট গণনা উপলক্ষে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সোমবার রাত থেকেই দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যেসব এলাকায় কেন্দ্র রয়েছে তার আশপাশে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। শেষ হয়েছে ১ জুন। দেড় মাসব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটিরও বেশি ভোটার।

আরও পড়ুন:

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
০৪ জুন ২০২৪, ১৩:১৪
‘মোদির ভূমিধস জয়ের আশা ক্ষীণ’
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর