মিলল না জরিপ, কাঁদলেন প্রদীপ 

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৫:৩৩ পিএম

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা ও ফল প্রকাশ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে শুরু হয় এ কার্যক্রম। এরই মধ্যে দেখা গেছে ইন্ডিয়া ও এনডিএ জোটের হাড্ডাহাড্ডি লড়াই। গত শনিবার করা বুথফেরত জরিপের সঙ্গে মিল নেই এ পর্যন্ত পাওয়া ফলের। এ কারণে টিভির একটি লাইভ অনুষ্ঠানে কেঁদেই ফেললেন বুথফেরত জরিপ পরিচালনা করা প্রতিষ্ঠান অ্যাক্সিস মাই ইন্ডিয়ার প্রদীপ গুপ্তা। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ইন্ডিয়া টুডের লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচনের বুথফেরত জরিপ পরিচালনা করা প্রতিষ্ঠান অ্যাক্সিস মাই ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ গুপ্তা। এ সময় একের পর এক ফলে দেখা যায়, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে।

এসব দেখে একসময় কেঁদে ফেলেন প্রদীপ গুপ্তা। তিনি কান্না করার পর সান্ত্বনা দিতে কাছে চলে আসেন উপস্থাপক। 

এর আগে গত সোমবার লোকসভা নির্বাচনের শেষ ধাপে ভোট হওয়ার পর বুথফেরত জরিপে বলা হয়, আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। কিন্তু এ পর্যন্ত পাওয়া ফলে সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। 

নির্বাচনের বুথফেরত জরিপ পরিচালনা করা প্রতিষ্ঠান অ্যাক্সিস মাই ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, এনডিএ ৩৬১–৪০১টি আসন পেতে যাচ্ছে। আর ইন্ডিয়া জোট পাবে ১৩১–১৬৬ আসন। 

কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত এনডিএ এখনো ৩০০ আসনেও এগিয়ে থাকতে পারেনি। আর ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২২৯টি আসনে।

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
০৪ জুন ২০২৪, ১৭:৩৩
মিলল না জরিপ, কাঁদলেন প্রদীপ 
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর