‘বিপদে’ বিজেপি, নাইডু-নীতিশের দিকে তাকিয়ে মোদি

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:২৮ এএম

ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এ কারণে জোটের দিকেই তাকিয়ে থাকতে হবে বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর এ কারণে জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন তেলেগু দেশাম পার্টির (টিডিপি) চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেডে বা জেডির (ইউ) নীতিশ কুমার। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, জনতা দল ইউনাইটেডে বা জেডির (ইউ) নীতিশ কুমার বিজেপির এনডিএ জোটে এসেছেন বেশিদিন হয়নি। তেলেগু দাশাম পার্টির (টিডিপি) চন্দ্রবাবু নাইডুও এই জোটে আছেন।   

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫০টি আসনে জিতেছে এনডিএ। আর ৮০টি আসনে জিতেছে ইন্ডিয়া। চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি জিততে চলেছে ১৬টি আসনে। এর সবগুলোই অন্ধ্রপ্রদেশে। বিহারে ১৪টি আসনে জিততে চলেছে নীতিশ কুমারের দল জেডি (ইউ)।  

জোটের মধ্যে থাকলে এ দুজনে মিলে মোদিকে দিতে চলেছেন ৩০টি আসন। এর মাধ্যমে সরকার গঠন সহজ হবে তাদের। এই সংখ্যা যদি বড় রকমের হেরফের না হয় মোদিই ক্ষমতায় যেতে পারেন। এ কারণে এই সময়ের সবচেয়ে আলোচিত নেতা হয়ে উঠেছেন এ দুজন।  

তবে, এর মধ্যে নীতিশকে নিয়ে একটু ভয়ে থাকতে পারেন মোদি। কেননা গিরগিটির রঙ বদল করার মতোই জোট বদল করেই যাচ্ছেন তিনি। ২০১৪ সালে এনডিএ জোট থেকে বেরিয়ে একা নির্বাচন করেন তিনি। এরপর ২০১৫ সালে লালু যাদবের সঙ্গে মিলে জোট করেন। 

দুই বছর না যেতেই এনডিএ জোটে যুক্ত হন নীতিশ। এরপর ২০২২ সালে আবারও জোট থেকে বেরিয়ে যান তিনি। এ বছর আবার যুক্ত হলেন। এবার তিনি কি জোটে থাকবেন? এটি এখন কোটি টাকার প্রশ্ন।

৫৪৩টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে দরকার ২৭২টি। এ কারণে জোটের দিকেই তাকিয়ে থাকতে হবে বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এবার তাই বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ জোটের বৈঠক ডেকেছেন বিজেপির প্রেসিডেন্ট জেপি নাড্ডা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বুধবার বৈঠকের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদি। এতে চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড উপস্থিত থাকবে বলে জানা গেছে। এর আগে বিজেপিও নিজেদের মধ্যে বৈঠক করবে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩৫টি আসনে জিতেছে এনডিএ। আর ৬৫টি আসনে জিতেছে ইন্ডিয়া। বুধবার বৈঠক ডেকেছে ইন্ডিয়া জোটও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট বড় করে সরকার গঠনের সুযোগ থাকবে ইন্ডিয়া জোটের। এরই মধ্যে উত্তর প্রদেশে তাদের জয়জয়কার। এদিকে পশ্চিমবঙ্গেও বিজেপি পিছিয়ে আছে ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেসের কাছে। 

মহারাষ্ট্রে শিব সেনা ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মধ্যে লড়াই চলছে। বিহারে এনডিএ জোটের নেতা নীতিশ কুমারকে নিজেদের জোটে পেতে চাইবে কংগ্রেস। এ ছাড়া জোটের বাইরে থাকা বিভিন্ন দলকেও ইন্ডিয়ার দিকে টানার চেষ্টা করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

এ তালিকায় রয়েছেন একনাথ শিন্ডে ও উদ্ভব ঠাকরেও। 

ভোটের মাঠে কংগ্রেস ২০১৯ সালের চেয়ে বেশ এগিয়েছে। হেরে যাওয়া অনেক আসন ফিরে পেয়েছে তারা। বিশ্লেষকেরা বলছেন, ইন্ডিয়া জোটের কারণেই কংগ্রেস এবার অনেক এগিয়ে গেছে। এখন মোদির জোটে কোনো ধরনের ফাটল দেখা দিলে সুযোগ রয়েছে ইন্ডিয়া জোটের। তারা যেতে পারে ক্ষমতায়। তবে এখনো চূড়ান্ত ফল প্রকাশ বাকি। 

এরই মধ্যে যে ফল প্রকাশ করা হচ্ছে, তাতে বিজেপির জোট এনডিএ বেশ এগিয়েই রয়েছে।    

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
০৪ জুন ২০২৪, ২০:১২
‘বিপদে’ বিজেপি, নাইডু-নীতিশের দিকে তাকিয়ে মোদি
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং তা সহজে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকেরা যেন রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরাযর রসুলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে জ্বালানি আমদানি ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
লোডিং...

এলাকার খবর