ভারতের নির্বাচন

ছক্কা মারা হলো না কংগ্রেস প্রার্থীর, মোদির প্রার্থীও আউট ইউসুফ পাঠানের সামনে

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৬:২৮ পিএম

ক্রিকেটে দাপটের সঙ্গেই পারফরম্যান্স করেছেন। ২২ গজকে বিদায় জানিয়েছেন অনেক দিন আগেই। এবার নতুন এক অধ্যায়ে পদার্পণ করেছিলেন, সামনে ছিল পাহাড়সমান চ্যালেঞ্জ। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির ময়দানে অভিষেক। তবে অভিষেকে ইউসুফ পাঠান যা করলেন তা রীতিমত ইতিহাস।

ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে দাঁড়ান ইউসুফ পাঠান। পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে যখন ভারতীয় এই তারকার ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছিল, তখন অনেকেই বলেছিলেন মান সম্মান হারাতে নির্বাচনে যাচ্ছেন পাঠান। কারণ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেই আসনে টানা পাঁচবারের এমপি।

কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত বহরমপুরে ১৯৯৯ থেকে নির্বাচিত হয়ে আসছেন অধীর রঞ্জন চৌধুরী। এবার সেই হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবারেই বাজিমাত করলেন ইউসুফ পাঠান। বাংলাদেশ সময় ৪টা পর্যন্ত গণনায় পাঠান প্রায় ৭২ হাজার ভোটে এগিয়ে বলে জানানো হয়েছে।

তবে অন্য এক সূত্র অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের প্রাপ্ত ভোট ৩১২২২০৷ দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা, তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ ২৫১৯৩৩৷  তিন নম্বরে রয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ ২৭২২৭২৷

ইউসুফ পাঠানের জন্ম গুজরাটে। থাকেন সেখানেই, বারোদার সন্তানের পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্কের সূত্রপাত কলকাতা নাইট রাইডার্সে খেলার মধ্য দিয়ে। দীর্ঘ সময় কেকেআরের হয়ে মাঠ দাপিয়ে বেড়ানো ইউসুফ পাঠান এবার রেকর্ড পাঁচবারের এমপিকে হারিয়ে তাদের জনপ্রতিনিধি হিসেবে ইতিহাস গড়েছেন।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত জাতীয় দলে খেলা ইউসুফ ৫৭ ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ম্যাচ সংখ্যায় অনেক পিছিয়ে থাকলেও দুটি বিশ্বকাপ জেতা স্বল্প সংখ্যক তারকাদের একজন এই অলরাউন্ডার।

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
০৪ জুন ২০২৪, ১৮:২৮
ছক্কা মারা হলো না কংগ্রেস প্রার্থীর, মোদির প্রার্থীও আউট ইউসুফ পাঠানের সামনে
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর