বারাণসীতে মাত্র ৪৩৬ ভোটে এগিয়ে মোদি

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৭:২৭ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছিলেন। সেখান থেকে পাওয়া ভোট গণনার প্রাথমিক তথ্যে জানা গেছে, নরেন্দ্র মোদি বারাণসীর কংগ্রেস প্রার্থী অজয় রায়ের থেকে মাত্র ৪৩৬ ভোটে এগিয়ে রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের লোকসভা নির্বাচনের ৫৪৩ আসনের ভোটের গণনা শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায়। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ২৭৬ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এগিয়ে রয়েছে ১৮৯টি আসনে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে সরকার গঠনের জন্য কোনও দল বা জোটের প্রয়োজন হয় ২৭২টি আসন।

গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। শেষ হয়েছে ১ জুন। দেড় মাসব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটিরও বেশি ভোটার। 

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে বলেছেন, গণনা ত্রুটি ও সংশয়মুক্ত করতে রোববার বিরোধী দলের নেতারা যেসব দাবি জানিয়েছিলেন, প্রতিটিই মেনে নেওয়া হয়েছে। গণনায় কারচুপি নিয়ে কারও মনে কোনো রকম সন্দেহ বা সংশয় থাকা উচিত নয়।

আরও পড়ুন:

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
০৪ জুন ২০২৪, ১১:০৩
বারাণসীতে মাত্র ৪৩৬ ভোটে এগিয়ে মোদি
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর