এমপি পদে শপথের অনুমতি পেলেন কাশ্মীরের কারাবন্দী রশীদ

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৮:২৩ পিএম

কারাগারে থেকেই নির্বাচনে অংশ নেন। তাতে হন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে তেমন জোর প্রচার চালাতে পারেননি দুই ছেলে। অর্থও তেমন খরচ করতে পারেননি। তবে, নির্বাচনে ঠিকই জিতে যান জম্মু ও কাশ্মীরের সাবেক বিধায়ক ইঞ্জিনিয়ার আবদুল রশীদ। এবার শপথ গ্রহণের অনুমতিও পেলেন এই নেতা। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার বলছে, জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসনে লোকসভা নির্বাচনে জেতা ইঞ্জিনিয়ার আবদুল রশীদকে (আসল নাম শেখ আবদুল রশীদ) এমপি পদে শপথ নেওয়ার অনুমতি দিয়েছে ভারতের দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।   

তবে, কবে তিনি শপথ নেবেন তা জানানো হয়নি। মঙ্গলবার দিল্লি আদালতে তারিখ জানানো হতে পারে। ধারণা করা হচ্ছে আগামী ৫ জুলাই এমপি পদে শপথ নেবেন এই নেতা। এতে কিছু শর্ত জুড়ে দিতে পারে এনআইএ। 

ভারতের দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বলছে, শপথ নেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। তবে, কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না রশীদ।   

সন্ত্রাসীদের অর্থায়নের দায়ে ২০১৯ সালে গ্রেপ্তার হন রশীদ। তিনি তিহার জেলে আছেন। লোকসভা নির্বাচনে তিনি সাবেক মুখ্যমন্ত্রী ওমন আবদুল্লাহকে হারিয়ে এমপি নির্বাচিত হন। এরপর তিনি শর্তসাপেক্ষে মুক্তি বা কিছুদিনের জন্য জামিন আবেদন করেন, যাতে শপথ নিতে পারেন।

টাইমলাইন: ভারতে নির্বাচন
০১ জুলাই ২০২৪, ২০:২৩
এমপি পদে শপথের অনুমতি পেলেন কাশ্মীরের কারাবন্দী রশীদ
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর