মোদির ভাষণে মোদিই নেই, আছে শুধু এনডিএ

আপডেট : ১১ জুন ২০২৪, ০৯:০৩ পিএম

লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদির দল বিজেপি। এনডিএ জোটের সঙ্গীদের ওপর নির্ভর করে সরকার গঠন করেছে তারা। সে কারণে এই এনডিএ জোটের কথাই বারবার বলছেন নরেন্দ্র মোদি। নির্বাচনে ফল প্রকাশের পর এ পর্যন্ত দেওয়া চারটি ভাষণে একবারও নিজের নাম উচ্চারণ করেননি তিনি। অথচ এনডিএ জোটের নাম নিয়েছেন মোট ৬০ বার!

এক প্রতিবেদনে এমনটাই বলছে ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ডট ইন। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের প্রচারের সময় চারটি র‍্যালিতে বক্তৃতা দেওয়ার সময় অন্তত ২৯ বার নিজের নাম নিয়েছিলেন নরেন্দ্র মোদি। এ ছাড়া ‘মোদি সরকার’ শব্দটি ১৩ বার এবং ‘মোদি গ্যারান্টি’ শব্দটি বলেছেন চারবার।   

নির্বাচনে এনডিএ জোটের সঙ্গীরা পাশে না থাকলে ক্ষমতায় আসা হতো না বিজেপির। এ কারণেই বারবার এই জোটের নাম আসছে মোদির মুখে। এমনটাই বলছেন বিশ্লেষকেরা।

এর আগে ২০১৯ সালের নির্বাচনে জেতার পর বিজয়ী ভাষণে ‘বিজেপি’ শব্দটি ১২ বার বলেন মোদি। মাত্র তিনবার বলেছিলেন এনডিএ জোটের কথা। ওই সময় ৩০৩ আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। এবার ২৪০ এর মতো আসন পাওয়ার পরই দলের নামের চেয়ে জোটের নাম বেশি নিচ্ছেন নরেন্দ্র মোদি। 

এবার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত একবারও মুসলমানদের বিরুদ্ধে বা তাদের নিয়ে কোনো কথা বলেননি মোদি। যদিও প্রচারের সময় এ কাজ বেশ কয়েকবার করেছেন তিনি। 

জোটের ওপর ভর করে ক্ষমতায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে জোট সামলাতে শুরু থেকেই বেশ চাপে আছেন এই বিজেপি নেতা। মন্ত্রিসভায় জায়গা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এনডিএ জোটের শরিক একনাথ শিন্ডের শিবসেনা। সোমবার শিবসেনার নেতা শ্রীরাং বার্ন ক্ষোভ প্রকাশ করে বলেন, পুরোনো সঙ্গী হওয়া সত্ত্বেও কেন তাঁদের দলের কাউকে পূর্ণমন্ত্রী করা হলো না?

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, এনডিএর শরিক দলগুলোর মধ্যে অনেক দল শিবসেনার তুলনায় কম আসন পেয়েও কীভাবে পূর্ণমন্ত্রিত্ব পেয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন শিবসেনার নেতা শ্রীরাং বার্ন। প্রসঙ্গত, শিবসেনার প্রতাপরাও জাদভ রোববার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই দলের পক্ষ থেকে আর কারও মন্ত্রিসভায় ঠাঁই হয়নি।

বিজেপির সঙ্গে মন্ত্রিত্ব নিয়ে ইতিমধ্যেই টানাপড়েন শুরু হয়েছে মহারাষ্ট্রের আরেক শরিকদল এনসিপির (অজিত পওয়ার) মধ্যে। প্রাথমিকভাবে জানা গেছে, অজিতের দলকে একটি প্রতিমন্ত্রীর পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু অজিত শিবির জানায়, তাদের এক জনকে পূর্ণমন্ত্রী করতে হবে। যদিও তাদের এই আবদার মানা হয়নি। 

টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার শপথ নেন নরেন্দ্র মোদি। ওইদিন শপথ নেন তাঁর মন্ত্রিসভার সদস্যরাও। তবে ওইদিন জানানো হয়নি কে কোন মন্ত্রণালয় পেলেন। আজ সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর জানা গেল কে কোন মন্ত্রণালয় পেলেন। তাতে দেখা যায়, প্রধান ৪ মন্ত্রণালয়ে গতবারের চারজনকেই রাখা হয়েছে। 

দেড় মাসের বেশি সময় ধরে সাত দফায় ভোটগ্রহণের পর গত ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিকদের হাত ধরে এবার জোট সরকার গঠন করতে হচ্ছে মোদিকে।

এবারের নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসনে জয় পেয়েছে। আর জোটগতভাবে এনডিএ পেয়েছে ২৯২টি আসন। অন্যদিকে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯টি আসন। আর জোটগতভাবে ইন্ডিয়া পেয়েছে ২৩২টি আসন।

টাইমলাইন: ভারতে নির্বাচন
১১ জুন ২০২৪, ২১:০০
মোদির ভাষণে মোদিই নেই, আছে শুধু এনডিএ
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং তা সহজে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকেরা যেন রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরাযর রসুলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে জ্বালানি আমদানি ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
লোডিং...

এলাকার খবর