মোদি নয়, রাহুলকে প্রধানমন্ত্রী দেখতে চান উত্তর প্রদেশবাসী!

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৬:২৮ পিএম

ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদির বিজেপি। এর চেয়ে বড় বিষয়, ‘শক্ত ঘাঁটি’ হিসেবে পরিচিত উত্তর প্রদেশে ইন্ডিয়া জোটের কাছে ধরাশায়ী হয়েছে বিজেপির ইন্ডিয়া। ভোটের ফল প্রকাশের পর উত্তর প্রদেশে জরিপ করে সিএসডিএস। তাতে জানা যায়, উত্তর প্রদেশের বেশিরভাগ মানুষ মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, লোকসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশে বেশ জনপ্রিয়তা ছিল নরেন্দ্র মোদির। তবে, নির্বাচনের ফল প্রকাশের পর চিত্র পুরো পাল্টে যায়। সিএসডিএসের জরিপ বলছে, উত্তর প্রদেশের ৩৬ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। আর নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৩২ শতাংশ। 

লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৭৫টি আসনে ভোটগ্রহণ হয়। তাতে ৩৩টি আসনে জিতেছে বিজেপি। তাদের এনডিএ জোট জিতেছে মোট ৩৪টিতে। অপরদিকে ইন্ডিয়া জোট জিতেছে ৪৩টি আসনে। এর মধ্যে ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬টিতে জিতেছে কংগ্রেস। বাকি আসনগুলো সমাজবাদী পার্টি।

লোকনীতি-সিএসডিএস জরিপ বলছে, সমাজের উঁচুশ্রেণির মানুষদের ভোট পেয়েছে বিজেপি। এর মধ্যে রয়েছেন ব্রাহ্মণ, রাজপুত ও বৈশ্য। এর বাইরে নিম্নশ্রেণি ও তফশিলি গোষ্ঠী ও মুসলমানরা ইন্ডিয়া জোটকে বেছে নেন।   

বিজেপির এই ধরাশায়ী হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মোদির কৌশলকে সমাজবাদী পার্টির (এসপি) অখিলেশ যাদবের কৌশলের টেক্কা। মোদি যেখানে উঁচুশ্রেণির নেতাদের টিকিট দিয়েছেন, অখিলেশ সেখানে বেছে নিয়েছেন দলিতদের।

উত্তর প্রদেশের দলিতদের ভয় ছিল, ক্ষমতায় গিয়ে সংবিধান পাল্টে দিতে পারে বিজেপি। তাতে তাদের সুযোগ সুবিধা কমে যাবে। এ কারণে ভোট পড়েছে ইন্ডিয়া জোটের বাক্সে। এর বাইরে আরকেটি কারণ, মানুষ বুঝতে পারে যে বিজেপি ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে।

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৯ জুন ২০২৪, ১৮:২৮
মোদি নয়, রাহুলকে প্রধানমন্ত্রী দেখতে চান উত্তর প্রদেশবাসী!
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর