বিজেপির ঘাঁটি উত্তর প্রদেশে এগিয়ে কংগ্রেস জোট

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৪:৩৩ পিএম

ভারতের উত্তর প্রদেশ বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানেই রয়েছে রামমন্দির। ভাবা হয়েছিল, হিন্দু অধ্যুষিত এ রাজ্যে বিজেপির জয়জয়কার হবে। কিন্তু ভোট গণনার প্রাথমিক ফলে দেখা যাচ্ছে উল্টো চিত্র।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উত্তর প্রদেশে বিজেপি জোট এনডিএ ৩৭ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেসের জোট ইন্ডিয়া এগিয়ে রয়েছে ৪২ আসনে। এখানে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল সামাজবাদী পার্টির জয়জয়কার দেখা যাচ্ছে।

বলা হয়ে থাকে, ‘উত্তর প্রদেশ যার, দিল্লির মসনদ তার’। এবার কি তবে উত্তর প্রদেশ ইন্ডিয়া জোটের হবে? এখনই বলা যাচ্ছে না। শেষ হাসি কে হাসবেন, নরেন্দ্র মোদি নাকি রাহুল গান্ধী, তা জানতে ফল ঘোষণার শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভারতজুড়ে একযোগে কয়েক হাজার কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। ভোট গণনা উপলক্ষে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সোমবার রাত থেকেই দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যেসব এলাকায় কেন্দ্র রয়েছে তার আশপাশে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। শেষ হয়েছে ১ জুন। দেড় মাসব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটিরও বেশি ভোটার।

আরও পড়ুন:

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
০৪ জুন ২০২৪, ১৩:৪৫
বিজেপির ঘাঁটি উত্তর প্রদেশে এগিয়ে কংগ্রেস জোট
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে আজ শনিবার দিল্লির যন্তর মন্তরে জড়ো হতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। শুক্রবার দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, পুলিশের...
ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন কংগ্রেসসহ বিরোধী দলগুলো। বৃহস্পতিবার দিল্লিতে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে যাওয়ার আগে বিজেপির...
ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ থেকে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। গতকাল বুধবার যন্তর মন্তরে যাওয়ার পথে তাদের আটক করা...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর