বিড়লা বনাম সুরেশ, ভারতে এবার স্পিকার নির্বাচনেও ভোট!

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৩:৪২ পিএম

ভারতের ইতিহাসে এই প্রথম লোকসভার স্পিকার পদের জন্য নির্বাচন হতে যাচ্ছে। তাতে লড়বেন ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) নেতা বিজেপির এমপি ওম বিড়লা ও বিরোধী ইন্ডিয়া জোটের নেতা কংগ্রেসের এমপি কে সুরেশ। দুজনেই মনোনয়ন জমা দিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এর আগে এই দুই জোটের মধ্যে এ নিয়ে বৈঠক হয়। তাতে সরকারের মনোনীত স্পিকারকে সমর্থন দেওয়ার কথা জানান বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা। বিনিময়ে তাদের জোট থেকে ডেপুটি স্পিকারের পদে কাউকে সমর্থন দেওয়ার দাবি জানানো হয়। 

আলোচনার পর এই বিষয়ে একমত হতে পারেনি দুই জোট। এ কারণে দুই জোট থেকেই স্পিকারের জন্য মনোনয়ন জমা দেওয়া হলো। এর মধ্য দিয়ে ইতিহাসে এই প্রথম ভারতের লোকসভায় স্পিকার পদে নির্বাচন হবে।  

কে সুরেশ মনোনয়ন প্রত্যাহার না করলে বুধবার লোকসভার স্পিকার নির্বাচনের জন্য ভোট হওয়ার কথা।   

স্পিকার নির্বাচনে বিরোধীদের সমর্থন চেয়ে সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা রাজনাথ সিং। খাড়গে তাঁকে বলেছিলেন, তিনি ইন্ডিয়া জোটের বাকি শরিকদের সঙ্গে কথা বলে বিষয়টি জানাবেন। তিনি রাজনাথকে জানান, ডেপুটি স্পিকারের পদটি যদি ইন্ডিয়া জোটের কোনো প্রতিনিধিকে দেওয়া হয়, তবে তাঁরা স্পিকারকে সমর্থন করবেন।

রাজনাথ জানিয়েছিলেন, তিনি বিষয়টি নিয়ে মঙ্গলবার মনোনয়ন পর্বের আগেই আবার কথা বলবেন। কিন্তু রাহুলের দাবি, রাজনাথ কথা রাখেননি। বিরোধীদের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ করেননি তিনি। তাই কংগ্রেস তাদের কথা থেকেও সরে আসতে বাধ্য হয়েছে। রাহুল জানান, এনডিএর স্পিকারকে সমর্থন করার সিদ্ধান্তই নিয়েছিল ইন্ডিয়া জোট। তবে, এখন তারা পাল্টা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। 

সাধারণত ডেপুটি স্পিকারের পদটির দাবিদার বরাবরই ছিল বিরোধীরা। কিন্তু ২০১৪ সালের পর থেকে তা হয়নি। ২০১৪ সালে বিজেপির সরকার ডেপুটি স্পিকারের পদ দিয়েছিল তাদের জোট সঙ্গী এআইএডিএমকের এম থাম্বি দুরাইকে। 

২০১৯ সালে ফাঁকাই ছিল এই পদ। ওই দু’বছরই বিরোধীরা দুর্বল ছিল লোকসভায়। কোনো বিরোধী দলনেতাও ছিল না। কিন্তু এ বার কংগ্রেস একা ৯৯টি আসন পেয়েছে। বিরোধীরাও ভাল ফল করেছে। তাই এই পদটির জন্য জোরালো দাবি জানায় ইন্ডিয়া জোট। 

টাইমলাইন: ভারতে নির্বাচন
২৫ জুন ২০২৪, ১৫:৩৬
বিড়লা বনাম সুরেশ, ভারতে এবার স্পিকার নির্বাচনেও ভোট!
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর