পশ্চিমবঙ্গে ৩০টির বেশি আসনে এগিয়ে মমতার তৃণমূল

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৭:১৮ এএম

ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে। প্রাথমিক ফলাফলে ৩০টির বেশি আসনে এগিয়ে তৃণমূল। যদিও রাজ্যের অধিকাংশ বুথফেরত জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে ৩১টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। ১০টি আসনে এগিয়ে বিজেপি। আর একটি আসনে এগিয়ে আছে সিপিআই(এম)।

ভারতের লোকসভা নির্বাচনের ৫৪৩ আসনের ভোটের গণনা শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায়। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৫ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এগিয়ে রয়েছে ২২৮টি আসনে। ভারতে সরকার গঠনের জন্য কোনো দল বা জোটের প্রয়োজন হয় ২৭২টি আসন।

এবারের নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বারাণসী আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেঠি কেন্দ্রে এগিয়ে বিজেপির স্মৃতি ইরানি। গান্ধীনগরে এগিয়ে আছেন বিজেপি নেতা অমিত শাহ। অপরদিকে রায়বরেলি আসনে এগিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

গত ১৯ এপ্রিল শুরু হয় ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। শেষ হয়েছে ১ জুন। দেড় মাসব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটিরও বেশি ভোটার।

আরও পড়ুন:

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
০৪ জুন ২০২৪, ১২:১৩
পশ্চিমবঙ্গে ৩০টির বেশি আসনে এগিয়ে মমতার তৃণমূল
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর