রাম মন্দিরেও কাজ হয়নি, অযোধ্যায় হারছে বিজেপি!

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৬:০৬ পিএম

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা ও ফল প্রকাশ শুরু হয়েছে। এরই মধ্যে বিভিন্ন আসন থেকে আসতে শুরু করেছে ভোট গণনার ফল। এতে দেখা যায়, উত্তর প্রদেশের অযোধ্যায় হেরে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপির প্রার্থী। এগিয়ে আছেন সমাজবাদী পার্টির (এসপি) প্রার্থী অবধেশ প্রসাদ। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, অযোধ্যার এই আসনের নাম ফয়জাবাদ। নির্বাচনের আগে এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়। বিশ্লেষকেরা বলেছিলেন, নির্বাচনে ভোটার টানতেই এই সময়ে মন্দির উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

কিন্তু নির্বাচনের ফলে দেখা যাচ্ছে, এ আসনে পিছিয়ে আছেন বিজেপি নেতা লালু সিং। এরই মধ্যে তিনি হার স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমরা নিজেদের সম্মানটা ধরে রাখতে পারলাম না।’ 

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ৪৮ হাজার ভোটে পিছিয়ে আছেন লালু।

লোকসভা নির্বাচনের মাস কয়েক আগে চলতি বছরের জানুয়ারিতে জাঁকজমকপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানটি ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। এ ছাড়া বিভিন্ন মন্দিরের পাশাপাশি বিজেপির কার্যালয়গুলোয় বড় পর্দায় এই অনুষ্ঠান দেখানো হয়েছিল।

তখন দেশটির বিরোধীরা বলেছিলেন, রামমন্দির উদ্বোধনের নামে যা হচ্ছে তা ধর্ম নয়, রাজনীতি।

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
০৪ জুন ২০২৪, ১৮:০৪
রাম মন্দিরেও কাজ হয়নি, অযোধ্যায় হারছে বিজেপি!
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর