‘শরিকদের সঙ্গে বিরোধ হবে মোদির, শিগগির সরকারপতন’

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৪:৫৩ পিএম

ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পতন হতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। খুব শিগগিরই শরিক দলগুলোর সঙ্গে নরেন্দ্র মোদি সরকারের বিরোধের সূত্রপাত হবে বলেও জানান তিনি। এনডিএর লোকজন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করেন রাহুল। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রাহুল গান্ধী।

ভারতে এবার ১৮তম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারের মতো শরিকদের ওপর নির্ভর করে সরকার গঠন করতে হয়েছে তাঁকে। 

এই নির্বাচন এবং এনডিএ সরকার নিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার নিয়ে করেন বিষ্ফোরক মন্তব্য। 

রাহুল বলেন, ‘পতন হতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের। কারণ, মোদি সরকার একটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। তাই খুব ছোট একটা সমস্যা হলেই সরকার পড়ে যেতে পারে। বিশেষ করে যদি কোনো একটা শরিক দল মুখ ফিরিয়ে নেয়। এক্ষেত্রে তৃতীয় মেয়াদের মোদিকে টিকে থাওকে বেশ সংগ্রাম করতে হবে।’ 

মোদির এনডিএর লোকজন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান রাহুল। তবে, এনডিএ জোটের কে কে কংগ্রেসের সাথে যোগাযোগ করেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।  

সাক্ষাৎকারে রাহুল দাবি করেন, লোকসভা ভোটের অপ্রত্যাশিত ফলাফলের পর ভারতের রাজনৈতিক পরিমণ্ডল একটি টেকটোনিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এর ফলে প্রধানমন্ত্রী মোদির সরকার টিকে থাকার জন্য সংগ্রাম করবে। কারণ, কোনো একটি দল এপাশ থেকে ওপাশে গেলেই সরকার পড়ে যেতে পারে। 

রাহুল আরও বলেন, ‘এবারের ভোটে জনগণ বিজেপির বিভাজন নীতির বিরুদ্ধে রায় দিয়েছে।’ 

ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদির বর্তমান সরকারের অবস্থান নড়বড়ে হতে পারে। ক্ষমতায় টিকে থাকতে বিজেপিকে নির্ভর করতে হবে ছোট মিত্র দলগুলোর ওপর।

দেড় মাসের বেশি সময় ধরে সাত দফায় ভোটগ্রহণের পর গত ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিকদের হাত ধরে এবার জোট সরকার গঠন করতে হচ্ছে মোদিকে।

এবারের নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসনে জয় পেয়েছে। আর জোটগতভাবে এনডিএ পেয়েছে ২৯২টি আসন। অন্যদিকে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯টি আসন। আর জোটগতভাবে ইন্ডিয়া পেয়েছে ২৩২টি আসন।

টাইমলাইন: ভারতে নির্বাচন
১৯ জুন ২০২৪, ১৬:৫৩
‘শরিকদের সঙ্গে বিরোধ হবে মোদির, শিগগির সরকারপতন’
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং তা সহজে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকেরা যেন রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরাযর রসুলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে জ্বালানি আমদানি ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
লোডিং...

এলাকার খবর