‘বিপদের বন্ধুকে’ ছেড়ে দিলেন রাহুল, ধরে রাখলেন রায়বরেলী

আপডেট : ১৭ জুন ২০২৪, ০৯:৫৪ পিএম

২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেথি থেকে হেরে গেলেও কেরালার ওয়েনাড় জিতিয়েছিল রাহুলকে। এই আসনে না জিতলে সংসদ সদস্যই হওয়া হতো না তাঁর। এবার সেই ‘বিপদের বন্ধুকেই’ ছেড়ে দিলেন রাহুল। এ আসনে লড়বেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। আর রাহুল ধরে রাখলেন রেকর্ড জয়ে সাংসদ হওয়া রায়বরেলী আসন। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সোমবার কংগ্রেসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এতে সিদ্ধান্ত হয়, মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া আসন রায়বরেলী ধরে রাখছেন রাহুল। আর ওয়েনাড়ে লড়বেন বোন প্রিয়াঙ্কা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে আলোচনার পরে সংবাদ সম্মেলনে নিজেই এই তথ্য জানান রাহুল।

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল বলেন, ‘আমার কাছে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ ওয়েনাড়ের মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। রায়বরেলী ও ওয়েনাড়ের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি ওয়েনাড় ছাড়ছি। প্রিয়াঙ্কা লড়বেন ওয়েনাড় থেকে।’

সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, খাড়গের বাড়িতে আয়োজিত ওই বৈঠকে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, এই প্রথম গান্ধী-নেহরু পরিবারের কোনো রাজনীতিবিদ দক্ষিণ ভারত থেকে জীবনে প্রথমবার লোকসভা ভোটে লড়তে চলেছেন।

এবার রায়বরেলীতে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন রাহুল। এই আসনে ২০১৯ সাল পর্যন্ত সাংসদ ছিলেন সোনিয়া। তারও আগে রায়বরেলী থেকে কংগ্রেসের সাংসদ ছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তবে কংগ্রেসের এই পুরনো গড়ে রাহুল এ বছর পেয়েছেন মা সোনিয়ার থেকেও বেশি ভোট। বিজেপির প্রার্থীকে হারিয়েছেন প্রায় চার লাখ ভোটে।

টাইমলাইন: ভারতে নির্বাচন
১৭ জুন ২০২৪, ২১:৫৪
‘বিপদের বন্ধুকে’ ছেড়ে দিলেন রাহুল, ধরে রাখলেন রায়বরেলী
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর