তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৮:০৩ পিএম

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। ভারতের দিল্লির স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। মোদিকে শপথবাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মধ্য দিয়ে টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। এর আগে মাত্র একজনের এই কৃতিত্ব রয়েছে। তিনি কংগ্রেস নেতা জওহরলাল নেহরু। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, নরেন্দ্র মোদির (৭৩) শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভা নির্বাচনে এনডি জোটের জয়ী প্রার্থীরা। এ ছাড়া ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বিক্রমসিঙ্ঘে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রনেতারা ছিলেন।

এর মধ্য দিয়ে এই প্রথম ভারত সফর করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহমেদ মুইজ্জু। এ ছাড়া মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে ৭ রাজ্যের প্রধান, বলিউড তারকা শাহরুখ খান, অক্ষয় কুমার ও অনিল কাপুর উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গেও। এ ছাড়া গৌতম আদানি, মুকেশ আম্বানি ও রজনিকান্ত ছিলেন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, শপথগ্রহণ অনুষ্ঠানে ৮ হাজার অতিথি উপস্থিত ছিলেন। 

মোদির সঙ্গে সঙ্গে শপথগ্রহণ করেন তাঁর মন্ত্রিপরিষদের একাংশের সদস্যরা। শপথ গ্রহণের  মাধ্যমে ৫ বছরের জন্য ভারতের শাসনভার যাচ্ছে মোদির হাতে। তবে, এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি।

দেড় মাসের বেশি সময় ধরে সাত দফায় ভোটগ্রহণের পর গত ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিকদের হাত ধরে এবার জোট সরকার গঠন করতে হচ্ছে মোদিকে।

এবারের নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসনে জয় পেয়েছে। আর জোটগতভাবে এনডিএ পেয়েছে ২৯২টি আসন। অন্যদিকে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯টি আসন। আর জোটগতভাবে ইন্ডিয়া পেয়েছে ২৩২টি আসন।

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৯ জুন ২০২৪, ১৯:৫৬
তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর