চূড়ান্ত ফল: বিজেপি পেল ২৪০, কংগ্রেস ৯৯

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৯:১২ এএম

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২ আসনের চূড়ান্ত ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এর মধ্যে ২৪০টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে বিরোধী দল কংগ্রেস জয় পেয়েছে ৯৯টি আসনে। সরকার গঠন করতে প্রয়োজন ২৭২টি আসন। 

পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ২৯ আসনে জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। বিজেপি জয় পেয়েছে ১১টি ও কংগ্রেস ১টিতে। 

উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে তৃতীয়বারের মতো জয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেড় লাখ ভোটে কংগ্রেসের অজয় রাইকে হারিয়েছেন তিনি। এ ছাড়া রাজ্যটির মোট ৮০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৩৩টি আসন। আর কংগ্রেস পেয়েছে ৬টি। তবে সবচেয়ে বেশি ৩৭টি আসন পেয়েছে সমাজবাদী পার্টি। আর অন্যান্য দল পেয়েছে ৪টি।

আর গুজরাটের গান্ধীনগর আসন থেকে ৭ লাখ ৪৪ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

ভারতের লোকসভা নির্বাচনে তারকা প্রার্থী কংগ্রেসের কাণ্ডারি রাহুল গান্ধী। গত নির্বাচনে দলের ভরাডুবির জন্য অনেকাংশে দায়ী করা হয় তাকে। তবে এবারের নির্বাচনে চমক দেখালেন রাহুল। দক্ষিণের ওয়েনাড় এবং উত্তরের রায়বরেলী আসনে বিপুল ভোটে জিতেছেন তিনি। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর সমালোচক কংগ্রেস নেতা রাহুল গান্ধি। দলের তারকা প্রচারক হলেও কখনও কেন্দ্রীয় বা রাজ্য সরকারের মন্ত্রী হননি তিনি। তারপরও ভারতের বিরোধী রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে রাহুল।

৫৩ বছর বয়সে চারবার নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন রাহুল। ২৬ দলের বিরোধী জোট ঐক্যবদ্ধ রাখা ও জনসমর্থন তৈরিতে জোর প্রচেষ্টা চালিয়েছেন তিনি। যার সুফল মিলেছে ১৮তম লোকসভা নির্বাচনে। কেরালার ওয়ানাড় আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন রাহুল। 

গান্ধী পরিবারের দীর্ঘ দিনের মিত্র কিশোরি লালের হাত ধরে আমেথি আসনও পুনরুদ্ধার করেছে কংগ্রেস। দেড় লাখেরও বেশি ভোটের ব্যবধানে সাবেক মন্ত্রী স্মৃতি ইরানিকে হারিয়েছেন কিশোরি লাল। ২০১৯ সালের নির্বাচনে আমেথিতে স্মৃতির কাছে রাহুলের পরাজয় ছিল বড় ধাক্কা। 

এতদিন রায়বেরেলি আসনে নির্বাচনে লড়তেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তারও আগে এই আসনে থেকে ভোট করতেন খোদ ইন্দিরা গান্ধী। 

এছাড়া আমেথিতে প্রতিদ্বন্দ্বিতা করতেন রাজীব গান্ধী। পরে সেই আসন থেকে নির্বাচনে লড়েন তার ছেলে রাহুল গান্ধীও। তাই উত্তরপ্রদেশের আমেথি ও রায়বরেলি—আসন দুটি কংগ্রেসের কাছে খুবই আবেগের।

আরও পড়ুন:

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
০৫ জুন ২০২৪, ০৭:৫৪
চূড়ান্ত ফল: বিজেপি পেল ২৪০, কংগ্রেস ৯৯
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং তা সহজে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকেরা যেন রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরাযর রসুলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে জ্বালানি আমদানি ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
লোডিং...

এলাকার খবর