নাইডু পাচ্ছেন ৪ মন্ত্রণালয়, নীতীশ ২টি!

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৮:০৪ পিএম

ভারতে নতুন সরকার গঠন করতে যাচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট। তাতে প্রধানমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। সম্প্রতি ঘোষিত লোকসভা নির্বাচনের ফলে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোটসঙ্গীদের ওপর নির্ভর করতে হয়েছে মোদিকে। এবার সেই জোটসঙ্গীদের মন্ত্রিসভায় জায়গা দিতে হচ্ছে বিজেপিকে।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এনডিএ জোটের চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি (পিডিপি) মোদির মন্ত্রিসভায় চারটি মন্ত্রণালয় পেতে পারেন। আর নীতীশ কুমারের জনতা দল (জেডিইউ) পেতে পারে দুটি মন্ত্রণালয়। এনডিএর এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।   

সূত্র বলছে, লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি (পিডিপি) পেয়েছে ১৬টি আসন। তিনি পার্লামেন্টের স্পিকারের পদ দাবি করেছেন। তবে এর বাইরে এই দুই নেতা কোন কোন মন্ত্রণালয় দাবি করেছেন, তা জানা যায়নি।  

গত মঙ্গলবার ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসনে জয় পেয়েছে। আর জোটগতভাবে এনডিএ পেয়েছে ২৯২টি আসন। অন্যদিকে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯টি আসন। আর জোটগতভাবে ইন্ডিয়া পেয়েছে ২৩২টি আসন।

সরকার গঠনের জন্য এবারের নির্বাচনে ম্যাজিক ফিগার ২৭২টি আসন পায়নি বিজেপি। তাই সরকার গঠনের জন্য জোটের পথেই হাঁটতে হচ্ছে। এমন সময়ে খবর ছড়ায়, নীতিশ ও নাইডুর সঙ্গে যোগাযোগ করছে ইন্ডিয়া জোট। পরে জানা যায়, এই দুই নেতা এনডিএ জোটের সঙ্গেই থাকছেন। তাতে সরকার গঠন সহজ হয় মোদির। 

টাইমলাইন: ভারতে নির্বাচন
০৮ জুন ২০২৪, ২০:০৪
নাইডু পাচ্ছেন ৪ মন্ত্রণালয়, নীতীশ ২টি!
০৫ জুন ২০২৪, ১৫:৫৭
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর