ঘূর্ণিঝড় রিমাল: কলকাতার বিমানবন্দরে ২১ ঘণ্টা ফ্লাইট স্থগিত

আপডেট : ২৬ মে ২০২৪, ০৫:২০ পিএম

ঘূর্ণিঝড় রিমালের কারণে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ ঘণ্টা সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। আজ রোববার বেলা ১২টা থেকে ফ্লাইট স্থগিতের এই সিদ্ধান্ত গৃহীত হয়।  

কলকাতায় তীব্র বাতাস ও ভারী বৃষ্টির পূর্বাভাসের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, কলকাতা বন্দর রোববার সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টা কার্গো ও কনটেইনার কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। 

বাংলাদেশের উপকূল ছাড়াও রিমালের প্রভাবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের কিছু অংশে ক্ষয়ক্ষতি হতে পারে বলে ভারতের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়। রোববার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে জারি রয়েছে রেড অ্যালার্ট।

এদিকে, ঘূর্ণিঝড় রিমাল সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত হানবে এবং মধ্যরাতে বাংলাদেশ পার হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। সচিবালয়ে আন্তঃমন্ত্রণলায় সভা শেষে দুপুরে তিনি এক ব্রিফিংয়ে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় আট থেকে নয় হাজার নিরাপদ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। সকাল পর্যন্ত উপকূলের ৫০ শতাংশ মানুষ এসব কেন্দ্রে অবস্থান নিয়েছে। দ্রুত অন্যদেরও কেন্দ্রগুলোয় অবস্থানের অনুরোধ জানিয়েছেন তিনি। 

প্রতিমন্ত্রী জানান, উপকূল এলাকায় গতিবেগ ১২০ কিলোমিটার থাকবে। উপকূলীয় এলাকায় ১০ ফুটের বেশি জলোচ্ছ্বাস হবে। ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সারা দেশে। এই বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।   

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর