ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় প্রস্তুত ৪ হাজার আশ্রয়কেন্দ্র

আপডেট : ২৬ মে ২০২৪, ০৫:৫৬ পিএম

ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় উপকূলীয় এলাকায় চার হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। স্থানীয় পর্যায়ে গঠন করা হয়েছে ১৭৪টি টিম।

শনিবার সকালে সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমান এসব কথা বলেন। এসময়, সাত থেকে ১০ ফুট জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টির শঙ্কা জানিয়ে ভূমিধস নিয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। 

রোববার সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। এরই প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।  

পরে প্রতিমন্ত্রী জানান, সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও কোস্টগার্ডকে প্রস্তুত রাখা হয়েছে।  
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান, ‘ফায়ার সার্ভিস তাদের সকল প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে আছে। চট্টগ্রাম ও কক্সবাজারের ভূমিধঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় উপকূলীয় এলাকায় চার হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। স্থানীয় পর্যায়ে গঠন করা হয়েছে ১৭৪টি টিম। স মোকাবিলায় সেনাবাহিনী দায়িত্বে রয়েছে এবং তারা প্রস্তুত রয়েছে। বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে তারা সবাই সম্মিলিতভাবে কাজ করার জন্য সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি।’

ব্রিফিংয়ে জানানো হয়, ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি ও আবহাওয়া অধিদপ্তরের বিপদ সংকেত দেখে মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হবে। ২৪ ঘণ্টা খোলা থাকবে তথ্য কেন্দ্র। 

প্রতিমন্ত্রী বলেন, ‘৪ হাজার উপকূলীয় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আমাদের প্রত্যাকটি জেলায় খাদ্যগুদামে পর্যাপ্ত খাদ্য, শুকনা খাবার যেগুলো আমাদের দরকার হবে তা মজুদ রেখেছি। প্রয়োজনে ঢাকা থেকে নিয়ে যাওয়ারও প্রস্তুতি রেখেছি।’

আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার, শিশু ও গো-খাদ্যের ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। আশ্রয়কেন্দ্রে নিরাপত্তার ঘাটতি থাকবে না বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন:

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সুপার এল নিনোর প্রভাবে বিশ্বে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহতের শঙ্কা তৈরি হয়েছে। চরম আবহাওয়ার কারণে বিশ্বব্যাপী ১৪ দশমিক ৩ শতাংশ পর্যন্ত কমতে পারে ফসলের উৎপাদন। এতে ২০২৮ সাল পর্যন্ত ঊর্ধ্বমুখী...
আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন মাসের আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে...
ভয়াল ২৯ এপ্রিল। চট্টগ্রাম-কক্সবাজারের দ্বীপাঞ্চলসহ উপকূলীয় বাসিন্দাদের কাছে দিনটি এক দুঃসহ স্মৃতির। ১৯৯১ সালের এইদিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান প্রায় দেড় লাখ মানুষ। ঘরবাড়ি...
২০২৫ সাল বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের ইতিহাসে এক সন্ধিক্ষণ। এই বছরটি একদিকে যেমন ছিল কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার সময়, অন্যদিকে কিছু নতুন নীতি আর দৃঢ় প্রতিজ্ঞার স্নিগ্ধ প্রলেপ। বনানীর গভীরতা,...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
লোডিং...

এলাকার খবর